চেয়ারম্যান এর বাণী

১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হিফজুল কোরআন এতিমখানা ও দাখিল মাদরাসা একটি সম্ভাবনাময় দ্বীনি ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান, যার লক্ষ্য ইসলামী শিক্ষা, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধের আলো ছড়িয়ে দেওয়া। প্রতিষ্ঠালগ্ন থেকেই এ প্রতিষ্ঠানটি এই অঞ্চলে কোরআন শিক্ষা, দাখিল শিক্ষা এবং মানবসেবামূলক কার্যক্রমে একটি বিশেষ ভূমিকা পালন করে আসছে।

একটি সুস্থ, আদর্শ ও আলোকিত সমাজ গঠনের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এখানে শিক্ষার্থীদের কোরআনের আলোয় আলোকিত করার পাশাপাশি আধুনিক শিক্ষায় দক্ষ, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ, আলেম-ওলামা, শিক্ষা অনুরাগী এবং সংশ্লিষ্ট সকলেই তাদের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবেন এবং প্রতিষ্ঠানটির সুনাম অক্ষুণ্ণ রেখে দ্বীনি ও নৈতিক শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা রাখবেন।

আমি হিফজুল কোরআন এতিমখানা ও দাখিল মাদরাসা-এর উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।


অধ্যক্ষ
হিফজুল কোরআন এতিমখানা ও দাখিল মাদরাসা
বুড়িচং, কুমিল্লা